চট্টগ্রামে ৩ থানার ওসি পদে অদলবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় অদলবদল হয়েছে। নগরের চকবাজার, বন্দর ও চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে এ অদলবদল হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে হঠাৎ বদলে গেল ২ থানার ওসি

আদেশে বলা হয়, চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে চান্দগাঁও থানায়, বন্দর থানার ওসি কাজী মু. সুলতান আহসান উদ্দিনকে চকবাজার থানায় এবং চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বন্দর থানায় বদলি করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm