রোটারির যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার্যাক্টর আশরাফুল হক আকিব। রোটার্যাক্টর আবরার মাহি নির্বাচিত হয়েছেন সেক্রেটারি।
এর আগে ৯ মে ২০২৬-২৭ রোটাবর্ষের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রোটার্যাক্টর আরিফুর রহমান ও নির্বাচন কমিশনার রোটার্যাক্টর এমরান আহমেদ তামিম। ১৫ মে নির্বাচনে সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্লাবের সদস্যরা সভাপতি নির্বাচিত করেন।
আশরাফুল হক আকিব ২০১৯ সালে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং-এর সদস্য হওয়ার মধ্যদিয়ে যাত্রা শুরু করেন। ধাপে ধাপে ২০২৩-২৪ সালে সচিবসহ বোর্ডের বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন শেষে ক্লাবের ৫১তম সভাপতি নির্বাচিত হন। আগামী ১ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
নির্বাচনী আনুষ্ঠানিকতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও অতীত সভাপতি শফিকুল ইসলাম রিফাত, ক্লাব ট্রেইনার শাহাদাত হোসেন মুন্না, সভাপতি আশেক রসূল রাহাত ও সচিব ফারহানুল আলম।
আলোকিত চট্টগ্রাম


