লোহাগাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৬ মে (শনিবার)। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তাঁরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচনে সভাপতি পদে লড়ছেন দুই হেভিওয়েট প্রার্থী। একজন প্রীতি জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণ রঞ্জন নাথ, অন্যজন কনক বাহার জুয়েলার্সের স্বত্বাধিকারী ঝন্টু নাথ। এই দুজনের মধ্যে সমানে সমান লড়াই হবে বলে ধারণা করছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
সাধারণ সম্পাদক পদে এবারও প্রার্থী হয়েছেন দুবারের বিজয়ী বোগদাদ জুয়েলার্সের স্বত্বাধিকারী এস এম মুরশেদুল আলম। তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শাহ রশিদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম। দুজনই সমানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন— শাহ্ আমানত জুয়েলার্সের স্বত্বাধিকারী খোরশেদুল আলম, আলহেরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. ফারুক ও জমজম জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল বশর।
সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— নিউ মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী রূপন ধর, পদুয়ার নিউ আলো আজমীর জুয়েলার্সের স্বত্বাধিকারী সঞ্জয় হাজারি সানি, পুটিবিলা এমচর হাটের বার আউলিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী সাবুল নাথ ও পদুয়া রূপ ফ্যাশন জুয়েলার্সের স্বত্বাধিকারী সানু ধর।
অর্থ সম্পাদক পদে লড়ছেন দুজন। তাঁরা হলেন— আল্ মাওয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ও পদুয়ার নিউ ফ্যাশন জুয়েলার্সের স্বত্বাধিকারী স্বপন কান্তি ধর।
সহঅর্থ সম্পাদক পদেও লড়ছেন দুজন। তাঁরা হলেন—আল মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারী হাসান মোহাম্মদ মিনার ও পদুয়া সি আর ডি জুয়েলার্সের স্বত্বাধিকারী শুভাশিষ ধর।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন— ছফা-মারওয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক, নুর আহমদ জুয়েলার্সের স্বত্বাধিকারী খোরশেদ আলম, মা জুয়েলার্সের স্বত্বাধিকারী অজিত ধর, স্বপ্না জুয়েলার্সের স্বত্বাধিকারী জুয়েল কান্তি নাথ, পদুয়ার নিউ বার আউলিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী অন্তিম ধর অর্ঘ্য, পদুয়া বাসুদেব জুয়েলার্সের স্বত্বাধিকারী শুভ ধর, পুটিবিলা তিশা জুয়েলার্সের স্বত্বাধিকারী অতিনন্দ নাথ, মৌসুমী জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণপদ ধর, বৈশাখী জুয়েলার্সের স্বত্বাধিকারী জয় ধর, সোমা গোল্ডের স্বত্বাধিকারী মিশু ধর এবং পদুয়া দয়াময় জুয়েলার্সের স্বত্বাধিকারী মিন্টু দাশ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রার্থীদের কেউ ছুটছেন উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন মার্কেটের জুয়েলারি দোকানে, আবার অনেকেই ছুটছেন উপজেলা ৯ ইউনিয়নের জুয়েলারি দোকানে। ভোটারদের সঙ্গে কথা বলেন সমর্থন নেওয়ার চেষ্টায় মরিয়া প্রার্থীরা। দিচ্ছেন ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার নানান প্রতিশ্রুতিও।
এদিকে নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে আসেন বাজুস চট্টগ্রাম জেলা সভাপতি জিশু বণিক এবং সাধারণ সম্পাদক প্রণব সাহা। এ সময় তাঁরা বলেন, আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাঁরা নির্বাচিত হবেন তাদের বাজুসের নিয়ম-নীতি মেনে স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচিত কমিটিকে কেন্দ্রীয় এবং জেলার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি লোহাগাড়া শাখার ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন মাস্টার নারায়ণ চন্দ্র ধর। যোগাযোগ করা হলে তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, আগামী ১৬ মে বাজুস লোহাগাড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য নেছার আহমদ, সদস্য সন্তোষ কুমার ধর, নাজিম উদ্দিন, সুজন ধর, কণক ধর ও কামাল হোসেন।
বাজুস সূত্রে জানা গেছে, ১৬ মে লোহাগাড়া উপজেলার মর্ডান কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
আলোকিত চট্টগ্রাম
