প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমীর প্রাণবন্ত আয়োজন

প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমীর সিজন-৪-এর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (১২ মে) নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গুণীজনদের মিলনমেলা আর শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আজাদীর সহযোগী সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক রাশেদ রউফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমীর এই পথচলা প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শাস্ত্রীয় ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক কাজল মজুমদার। তিনি বলেন, সাংস্কৃতিক জাগরণই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে। ছোটদের মাঝে এই সুরের বীজ বুনে দেওয়া আমাদের দায়িত্ব।

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট অনুবাদক ও কবি-সাহিত্যিক খুরশীদ আনোয়ার। বক্তব্যে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আর এ টেলিভিশনের সিইও শিল্পী শেখ রায়হান আনোয়ার, ফুটন্ত কিশোর সংঘের প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শিশু-কিশোর বিষয়ক সম্পাদক সমদত্ত বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তপন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও লেখিকা লুনা দাশগুপ্তা।

পুরস্কার বিতরণ পর্বে সিজন-৪-এর চ্যাম্পিয়ন ও সাধারণ গ্রুপের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়া একাডেমীর একনিষ্ঠ শিক্ষক, কার্যকরী সদস্য এবং সহযোগিতার জন্য অভিভাবকদের বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বে একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। এতে অংশ নেন— আফরিন সুলতানা, মিথিলা, পুষ্পা, আরাধ্যা, পূজা, পুষ্পিতা, সৃজিতা, পূর্ণা, মৃন্ময়ী, সপ্তর্ষী, পূর্ণতা, মায়া, তপশ্রী, সুপর্ণা, কুশল, আবির, রিমি, অংকিতা, ঋতু, ঐন্দ্রিলা, অদিতি, রিয়া, পূর্ণিমা, কৌশিক, সুস্মিতা, প্রারম্ভিক, লাবণ্য, অধরা, জয়ী, অনুরাগ, অন্তু, বিরাট, আপন, রিজু, অদ্রিতা, সামী, সমৃদ্ধি, সম্পুর্ণা, প্রান্তিকা, টিউলিপ, মলি, আদিত্য, শুভ্রা, অর্পিতা, উষ্মী, অর্পিতা, অষ্টমী, সুহিতা, অন্তিকা, রিতু, বিপ্রাশ্রী, দ্বীপ ও সায়ন্তিকা।

সঙ্গীত পরিচালনায় ছিলেন তপন চক্রবর্তী ও মায়াবী শ্যাম। নৃত্য পরিচালনায় ছিলেন মাধবী রানী দেবী। সার্বিক সহযোগিতায় ছিল চ্যানেল আর এ টেলিভিশন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm