চট্টগ্রামে শিশুর মৃত্যু ঘিরে রহস্য

চট্টগ্রামে শিশু আরিফার (৮) মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টেই পারবে এ রহস্যের জট খুলতে।

রোববার (২ মার্চ) বিকেলে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জামতলা এলাকায় জাগিরপাড়া সোবহান হাজির বাড়িতে শিশুমৃত্যুর ঘটনা ঘটে।

শিশু আরিফা স্থানীয় বাসিন্দা মো. নুর হোসেনের মেয়ে। নুর হোসেন প্রতিবন্ধী।

আরও পড়ুন : আনোয়ারায় নারীর মৃত্যু ঘিরে রহস্য

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এদিকে শিশু আরিফার পরিবার জানায়, ঘটনার দিন বিকেলে একই এলাকার রানা, ইকবাল ও ইসমাইল নামে তিনজন একাধিক শিশুকে মারধর করেন।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকেলে স্থানীয় কয়েকজন শিশু খালের ওপারে গিয়ে বসে সিগারেট টানছিল। এ সময় রানা ও ইকবাল দেখে তাদের বকাঝকা করেন। পরে মারধরের শিকার শিশুরা বাড়ি ফিরে গেলে তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা কারণ জানতে চান। তখন তারা রানা ও ইকবালের নাম উল্লেখ করে। এরপর উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার ২-৩ ঘণ্টা পর খবর আসে শিশু আরিফা মারা গেছে। এরপর এ মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন উঠে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm