আনোয়ারা এক নারীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। প্রবাসীর স্ত্রীর এই মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বটতলী ইউনিয়নের পশ্চিম বরেয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় থানায় দেবর এবং ননদকেকে আসামি করে মামলা করেছেন নিহতদের মামা মো. হারুন।
আরও পড়ুন : সুন্দরী নারীর ফাঁদ—ভিআইপি সিক্রেট গ্রুপ
নিহত গৃহবধূ তাহমিনা আকতার মুন্নি (৩০) সৌদি প্রবাসী মো. আরিফের স্ত্রী। তিনি রায়পুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড তেলিপাড়া গ্রামের মৃত কামাল উদ্দীনের মেয়ে।
মামলার বাদী মো. হারুন জানান, রোববার রাত আড়াইটার দিকে ফোনে পরিবারের সঙ্গে মুন্নির কথা হয়। এরপর রাত চারটার দিকে খবর আসে সে নাকি বাথরুমে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গেলে তাহমিনার লাশ খাটে দেখতে পাই। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ,গৃহবধূর আত্মহত্যার খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মামা বাদী হয়ে মামলা করেছেন ।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাঞ্চন/আরবি


