চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের (মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ) পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো— চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
আলোকিত চট্টগ্রাম


