লোহাগাড়ায় পানিবন্দী মানুষের পাশে যুবদল নেতা মুসলিম

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় যখন লোহাগাড়ার মানুষ গৃহবন্দী, তখনই অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন লোহাগাড়ার যুবদল নেতা মুসলিম উদ্দিন। তিনি নগদ টাকা, খাদ্যসামগ্রী নিয়ে আমিরাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গৃহবন্দী মানুষের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন জানান, বন্যার কারণে খেটে খাওয়া মানুষ আজ গৃহবন্দী। চারদিকে বানের পানি থৈ থৈ করছে। অনেকের বাড়িতে পানি ঢুকার কারণে রান্না করতে পারছেন না। এ অবস্থায় এসব পরিবারকে রান্না করা খাবার, সুপেয় পানি, শুকনো খাবার এবং নগদ অর্থ দেওয়া হয়েছে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm