বিলে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে গেল তরুণ, ৩ ঘণ্টা পর মিলল লাশ

সাতকানিয়ার বিলে হাত জাল দিয়ে মাছ ধরার সময় স্রোতের পানিতে তলিয়ে গেছে মোহাম্মদ সাঈদ (১৭) নামে এক তরুণ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার চরতি ইউনিয়নের পশ্চিম দুরদুরী গ্রামের দুরদুরী বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাঈদ হাত জাল দিয়ে বিলে মাছ ধরার সময় প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে বিল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

মোহাম্মদ সাঈদ উপজেলার চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম দুরদুরী গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে।

সাঈদের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরতী ইউপি সদস্য মোহাম্মদ আলী।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm