চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় হঠাৎ উল্টে গেল পাথর বোঝাই ট্রাক।
রোববার (৫ জুলাই) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের সাতগড়-হরিণা সড়ক সংযোগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি পাথর বোঝাই ট্রাক মহাসড়কের সাতগড়-হরিণা সড়ক সংযোগ এলাকায় খাদে পড়ে হঠাৎ উল্টে যায়। আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেন। তাৎক্ষণিকভাবে হতাহত বা আহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসএস/আলোকিত চট্টগ্রাম


