লোহাগাড়ায় রাতের আঁধারে ৪ বসতঘর লণ্ডভণ্ড করে দিয়েছে বন্য হাতির দল।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার চুনতি চাঁন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একদল বন্য হাতি চুনতি চাঁন্দা এলাকার আশ্রয়ণ প্রকল্পে হানা দেয়। এ সময় হাতির দলটি আবুল কাসেম, আবুল হাসেম, শরীয়ত উল্যাহ ও মো. রাসেলের বসতঘরে তাণ্ডব চালায়।
ক্ষতিগ্রস্তরা জানান, রাতে ভারী বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বন্য হাতির দলটি বসতঘরের দেয়াল ভাংচুর শুরু করে। এ সময় প্রাণ বাঁচাতে আমরা ঘর থেকে বের হয়ে যায়। হাতির দলটি চার পরিবারের বসতঘরের মালামাল তছনছ করে দিয়েছে।
এসএস/আলোকিত চট্টগ্রাম


