মিরপুর টেস্ট জেতার পর সিলেটেও জিতল বাংলাদেশ। আর পাকিস্তান পেল হোয়াইটওয়াশের লজ্জা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ (২০ মে) পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। আর এতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
এর আগে ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট, পাকিস্তানের ১২১ রান।
পঞ্চম দিনের ব্যাট করতে নেমেই ভয় ধরিয়ে দিয়েছিল আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রিজওয়ান ও সাজিদ খান। অবশ্য দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। নাহিদ রানার করা বলে স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু মিস করেন মেহেদী হাসান মিরাজ। এরপর সেই জুটি দলের স্কোর নিয়ে যায় ৩৫৭ রানে। তবে ১ রানের মধ্যেই তিন উইকেট তুলে নিলে ৭৮ রানের জয় পায় বাংলাদেশ।
আলোকিত চট্টগ্রাম
