মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, চোরাবালিতে থেমে গেল আদরের জীবন

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে আদর দাশ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে মাতামুহুরী ব্রিজ পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্র আদর দাশ চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার প্রবাসী প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র।

নিহতের আত্মীয় রনজিত দাশ জানান, দুপুরে আদর দাশ এলাকার কয়েকজন বন্ধুসহ মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে সে হঠাৎ ডুবে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মাতামুহুরী নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm