চট্টগ্রামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েছে দুই দালাল। এ সময় তাদের জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে এ অভিযান চালানো হয়।
অভিযানে আটক দুই দালাল হলেন— মো. সেলিম (৫৬) ও মো. সাহাবুদ্দিন (৬০)
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এর অধীনে এ অভিযান চালানো হয়েছে। বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ ও চট্টগ্রাম জেলা সার্কেলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় দুই দালালকে আটক করা হয়। তাদের ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একইদিন আদালত-১২ নগরের বায়েজীদ বোস্তামী এলাকায় অভিযান চালান। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযানে যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আরএন/আলোকিত চট্টগ্রাম


