সাতকানিয়া মোছাম্মৎ মারজান নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতি তুলাতলি এলাকায় এ ঘটনা ঘটে।
মারজান উপজেলার চরতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ চরতি তুলাতলি এলাকার আব্দুল কাদেরের মেয়ে।
জানা যায়, চার বছর আগে মারজানের বিয়ে হয়েছিল। এক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বসতঘরের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মারজানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


