চকরিয়ায় থানা হাজতে লাশ হওয়া দুর্জয় চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন হিন্দু নেতারা। ঘটনার বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের সঙ্গে কথা বলেন হিন্দু নেতারা। একইসঙ্গে তাঁরা কথা বলেন দুর্জয় চৌধুরীর বাবা, স্বজন ও এলাকাবাসীর সঙ্গে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি উদয় শংকর পাল মিঠুর নেতৃত্বে হিন্দু নেতারা চকরিয়া যান। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ ও অর্থ সম্পাদক স্বপন গুহ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যুবদল নেতা দোলন ধর, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রুবেল মল্লিক ও অরুপ শর্মা, চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি নারায়ণ দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় পাল, চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল দাশ, হারবাং ইউনিয়ন বিএনপির সহসভাপতি অমর ধর, চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উজ্জ্বল দাশ, সাংবাদিক ছোটন দাশ, তপন সুশীল, সুজয় চৌধুরী ও সুধীর দাশ।
বিডি/আলোকিত চট্টগ্রাম


