মোটরসাইকেল দুর্ঘটনায় মুহূর্তেই লাশ যুবক

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) রাত প্রায় সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আ. মোনাত কালু সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাইক নিয়ে আসার সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন হাবিব। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. উল্লাহ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নাজিরহাট হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ওই এলাকাটি রাউজান হাইওয়ে থানার অধীনে। এ ব্যাপারে তাদের হাতে কোনো তথ্য নেই।

এদিকে আজ (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থান লাশ দাফন করা হয়েছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm