চকরিয়ায় যে কারণে ট্রেন দুর্ঘটনায় ৪ জন রক্তাক্ত

চকরিয়ায় রেললাইনে গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় মালবাহী ট্রাক দুমড়েমুচড়ে গেছে। এ সময় ট্রাকের চালক-হেলপারসহ ৪ জন আহত হয়েছেন। তবে আহত চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটায় পেকুয়া সড়কের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ কেবিনসহ আলাদা হয়ে পড়ে।

এদিকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : পণ্যবাহী ট্রেনকে সোনার বাংলার ধাক্কা, দুর্ঘটনায় দায়ী চালক-গার্ড

স্থানীয়রা জানান, আজ সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেন চকরিয়ায় পৌঁছালে পেকুয়া থেকে চকরিয়াগামী মালবোঝাই ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় গেটম্যান না থাকায় ঘটে দুর্ঘটনা।অবহেলার কারণে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালক-হেলপার হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm