কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে মো. সোহেল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বটতলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার মো. কালুর ছেলে।
আরও পড়ুন : রক্তবমির পর মারা গেলেন কক্সবাজারে সাগরে নামা বাবা-ছেলে
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, সোমবার রাত ৯টার দিকে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সোহেল। এসময় তার মুখ দিয়ে গন্ধ আসছিল। পরে তাকে স্বজনরা দ্রুত পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল। তবে কী কারণে সোহেল ইঁদুর মারার ওষুধ খেয়েছে বিষয়টি কেউ জানে না।
যোগাযোগ করা হলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নুর হাসপাতালের ডিরেক্টর ডা.মুজিবুর রহমান বলেন, সোমবার রাতে মুমূর্ষু অবস্থায় মো. সোহেল নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি তিনি ইঁদুর মারার ওষুধ খেয়েছেন। পরে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।
এমকেডি/আরবি


