চট্টগ্রামে খুনি স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে শারমিন নামে এক গৃহবধূকে খুনের ঘটনায় স্বামী মঈন উদ্দীনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ৩টায় বন্দর থানার নিশ্চিন্তাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দীন রাঙামাটি জেলার কাউখালী থানার বড়বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

আরও পড়ুন : ১২ সাক্ষ্যে ১২ বছর পর খুনি স্বামীর যাবজ্জীবন দণ্ড

র‌্যাব জানায়, ২০২০ সালের ১৩ নভেম্বর মঈন উদ্দীনের সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মঈন উদ্দিন ও তার পরিবার শারমিনের ওপর শারীরিক নির্যাতন করে আসছিল। একপর্যায়ে শারমিনের পরিবার ধার হিসেবে ৬০ হাজার দেয়। পরে ধার দেওয়া সেই টাকা ফেরত চাইলে মঈন উদ্দিন ও তার পরিবার শারমিনের ওপর ফের শারীরিক নির্যাতন শুরু করে।

গত বছরের ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় পাওনা টাকা নিয়ে শারমিনের সঙ্গে মঈন উদ্দিন ও তার পরিবারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মঈন উদ্দিন ও তার পরিবার শারমিনকে হাত পা-বেঁধে মারধর করে বালিশচাপায় শ্বাসরোধে খুন করে।

এ ঘটনার পর নিহত শারমিনের মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার আসামি মঈন উদ্দীনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আইএমই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm