৫ বিয়ে—চট্টগ্রামে স্ত্রীর হাতে খুন স্বামী

চট্টগ্রাম নগরে বিয়ে করার জেরে স্ত্রীর দায়ের এলোপাতাড়ি কোপে খুন হয়েছেন স্বামী। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হালিশহর থানা পুলিশ।

নিহত মো. আলাউদ্দিন (৩৬) নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তাঁর নিকট আত্মীয়-স্বজন নোয়াখালী গ্রামের বাড়িতে থাকেন।

আরও পড়ুন : দেয়াং পাহাড়ের সেই লাশ আমেনার—খুন করে দুবাই পালিয়ে গেছে স্বামী

আটক স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা। তারা দুজন হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, মো. আলাউদ্দিন একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। নুর জাহান তার চতুর্থ স্ত্রী। তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন তার স্বামী। এ ঘটনায় তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে গত শনিবার রাত ২টার দিকে স্ত্রী নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্বামী আলাউদ্দিনকে খুন করেন । পরে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুর জাহানকে আটক করে এবং নিহত আলাউদ্দিনের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত দা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, পঞ্চম বিয়ে করার জেরে স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত দা। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পর আসামিকে আদালতের পাঠানো হবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm