নাফ নদীতে অ্যাকশনে কোস্টগার্ড, ১৬ আটকের একজন লাশ

কক্সবাজারের নাফ নদীতে মাদককারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনায় ১ জন প্রাণ হারিয়েছেন। তবে মৃতের পরিচয় পাওয়া যায়নি। এসময় ১৫ জনকে আটকসহ উদ্ধার করা হয় মাদক, অস্ত্র ও ১০ হাজার ইয়াবা।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরের আগে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর গোলার চরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : কোস্টগার্ড দেখে পালাল মদ—বিয়ার ফেলে!

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, ইঞ্জিলচালিত নৌকায় মিয়ানমার থেকে নাফনদীর গোলারচরে প্রবেশের সময় কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু সংকেত না মেনে নৌকাটি বঙ্গোপসাগরের দিকে পালানোর চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ওই নৌকার পিছু নেয়। হঠাৎ কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে নৌকাটিকে আটক করা হয়। সেখান থেকে ১৬ জনকে আটকসহ তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি

যোগাযোগ করা হলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, আজ রাত চারটার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা যান। পরে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm