বনফুল—ফুলকলির মিষ্টি খাবার যেন পোকার বাসা

অভিজাত বনফুল-ফুলকলির মিষ্টি খাবার যেন পোকার বাসা। এসব খাবারে ঘুরে বেড়ায় পোকা। নগরের আগ্রাবাদে অভিযানে ধরা পড়েছে এমন চিত্র।

রোববার (২৭ অক্টোবর) সকালে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।

আরও পড়ুন : রোদেলার ফ্রিজে বাসি গ্রিল, ফিরনিতে পোকা

জানা যায়, পণ্যের মোড়কবিধি অনুসরণ না করা, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং মিষ্টান্ন জাতীয় খাবারে পোকা থাকায় বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ফুলকলিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি, খাদ্যে জীবাণুবাহী পোকা এবং মূল্য লেখা ছাড়া পণ্য বিক্রি করায় মস্কো বেকারসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, আগ্রাবাদ এলাকায় আজকের তদারকি কার্যক্রম পরিচালনার সময় বনফুল, ফুলকলি ও মস্কো বেকারসে খাবারে পোকাসহ বিভিন্ন অনিয়ম পেয়েছি। এসব অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm