৭০ হাজার ইয়াবা নিয়ে ধরা খেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমজাদ হোসাইনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ আগস্ট) মধ্যরাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু মরিচ্যা বিজিবির চেকপোস্টে বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আরও পড়ুন : ইয়াবা পাচারে যাবজ্জীবন সাজা—শরীফ জেলে গেলেও পলাতক রোহিঙ্গা নাজমুল

এ বিষয়ে রামু-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার মধ্যরাতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামানো হয়। একপর্যাযে তার কথায় গরমিল থাকায় ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগ থেকে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইমন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী ইমপেরিয়াল স্লিপার বাসে আমজাদ হোসাইনের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ হাজার টাকাসহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। পরে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm