নগরে কাভার্ডভ্যান চাপায় মো. রাশেদ (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রাশেদ নগরের বন্দর থানার নিউমুরিং বড়পোল এলাকার মৃত হাসানের ছেলে।
আরও পড়ুন : আখতারুজ্জামান ফ্লাইওভারে হঠাৎ ব্রেক প্রাইভেট কারের, ধাক্কা খেয়ে রক্তাক্ত অটোরিকশা চালক—নারী
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে নিহত যুবক মোটরসাইকেল নিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যু্বকের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


