অভিযোগ পেয়ে অভিযানে মিলল সত্যতা। নিম্নমানের কাঁচামাল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির পাশপাশি মেয়াদ নিয়েও চলে কারচুপি। আর এসব করে চট্টগ্রামের নামিদামি প্রতিষ্ঠান ফুলকলি! এসব অপরাধে ফুলকলির বাকলিয়া কারখানাকে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকার দণ্ড।
বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, ফুলকলির খাবার নিয়ে ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতেই বুধবার অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদে কারচুপি, নিম্নমানের কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ফুলকলির বাকলিয়া কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আলোকিত চট্টগ্রাম


