সাতকানিয়ায় ব্যবসায়ী মিজান খুন, প্রধান আসামি গিয়াস গ্রেপ্তার

সাতকানিয়ায় ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন গারাংগিয়া গ্রামের  মৃত সাহেব মিয়ার ছেলে। ব্যবসায়ী মিজান হত্যা মামলার ১ নম্বর আসামি তিনি।

জানা যায়, ঈদুল ফিতরের আগের দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। তাকে গাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে খুন করা হয়।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিনকে র‌্যাব-৭ গ্রেপ্তার করে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm