এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আজই চুক্তি স্বাক্ষরিত হবে। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
তবে মারিয়ার সঙ্গে এই ফোনালাপ কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি কোনো চুক্তি সই না হয়, তাহলে তিনি ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন।
অপরদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইরান। পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনায় আগ্রহী হলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আলোকিত চট্টগ্রাম


