চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে সিরিজ নির্ধারণী ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড, দুটি টি-টোয়েন্টিও বন্দরনগরে

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডের সিরিজ নির্ধারণ আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। তৃতীয় ও শেষ ওয়ানডটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২০০ টাকা দিয়েই ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি দেখতে পারবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি বলছে, সর্বনিম্ন দুইশ টাকার টিকিটের পাশাপাশি সর্বোচ্চ আড়াই হাজার টাকা দামের টিকিটও রয়েছে। অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট। টিকিট সংগ্রহ করা যাবে বিসিবির ওয়েবসাইট থেকে www.gobcbticket.com.bd

সর্বনিম্ন ২০০ টাকা পূর্ব গ্যালারির টিকিটের দাম। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা। সর্বোচ্চ দাম গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিট, দাম ২৫০০ টাকা। এছাড়া স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা।

ঢাকায় প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৬ রানে জিতলেও দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটের দাপুটে জয় নিয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ এপ্রিল দুটি ম্যাচের পর ২ মে তৃতীয় টি-টোয়েন্টি হবে ঢাকায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm