১৫ বছরের সাজা, ৪ মাদক ব্যবসায়ী পড়ল ধরা

আনোয়ারায় মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আনোয়ারার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার আইয়ুব আলীর ছেলে মো. আব্দুল গফুর (৪৩), মৃত আলতাফের ছেলে মো. সিরাজ (৬৭), মৃত মাবু আলীর ছেলে মো. হোসেন (৫৮) এবং উঠান মাঝির বাড়ির লেদু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের ২০১৫ সালে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন বঙ্গোপসাগর থেকে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় মামলায় তাদের প্রত্যেককে ১৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে আনোয়ারার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত এসব আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm