স্বামী হারানোর শোক না কাটতেই চলে গেল সন্তানও!

লোহাগাড়ায় বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে আবরার হাসনাত রাহাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আবরার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের (৭নং ওয়ার্ড) হরিণা বিল এলাকার মৃত মো. আলমগীরের সন্তান। পাঁচ মাস আগে দুবাইতে স্ট্রোক করে মারা যান আলমগীর।

আবরারের মামা শাহনুর বখতিয়ার জানান, আমার ভাগিনা বাক্ প্রতিবন্ধী ছিল। কয়েকদিন আগে আগ্রাবাদ মা-শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি এসেছিল। সোমবার আমার বোন ভাগিনা আবরারকে নিয়ে চরম্বার রাজঘাটা এলাকায় আমাদের খালার বাড়ি বেড়াতে যায়। আজ সকালে রাহাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একসময় বাড়ির পাশের ডোবায় তাকে পাওয়া যায়। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্বামী হারানোর শোক কাটতে না কাটতেই ছেরেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে আবরারের মা।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm