উঠান থেকে ‘উধাও’ শিশু মিলল পুকুরে

মিরসরাইয়ে পানিতে ডুবে মো. মোজাহিদ নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের আবুল হাসেম ছুফি বাড়ি প্রকাশ ছুফি সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চৌধুরীহাটে পুকুরে নেমে হারিয়ে গেল সাত বছরের ২ শিশু

নিহত শিশুর মোজাহিদ একই বাড়ির মাওলানা মেজবাহ উদ্দিনের ছেলে।

মোজাহিদের চাচা মাইনুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুরে ঘরের উঠানে খেলা করছিল মোজাহিদ। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির শুরু হয়। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ঝুলনপুল বাজারের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm