আনোয়ারায় ধরা খেল ভোজনবাড়ি

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা খেয়েছে ভোজনবাড়ি রেস্টুরেন্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান চালানো হয়৷ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm