আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু হয়। দীর্ঘ সময় পর গ্যাস পাওয়ায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করতে যাচ্ছে সিইউএফএল।
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। নতুন করে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় উৎপাদন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতি শেষে উৎপাদন শুরু হবে।
যোগাযোগ করা হলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আশা করছি আগামী ৩ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে কারখানাটি ইউরিয়া উৎপাদনে যেতে পারবে।
তিনি আরও বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে ইউরিয়া সার উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব হবে। এতে দেশের কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


