আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় চাতরি এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযানের সময় জাহেদ হাসান (২৮), মো. নুরচ্ছফা (৩৪), মো. ইসমাইল নেওয়াজ (২৬) ও মো. আসাদকে (২৯) মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
