ফল ব্যবসায়ীর কালেকশনের টাকা নিয়ে উধাও কর্মচারী

লোহাগাড়ায় ফল ব্যবসায়ীর পৌনে চার লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে সাহাব উদ্দিন (৪৫) নামে এক কর্মচারী। এ ঘটনায় লোহাগাড়া থানায়  লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী

অভিযুক্ত সাহাব উদ্দিন সাতকানিয়া উপজেলার বাজালিয়া (বুড়ির দোকান) এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

জানা যায়, লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনের ‘মেসার্স লোহাগাড়া ফ্রুটস গার্ডেন’-এর মালিক মো. আবদুল মন্নান ও ফরিদুল আলম। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফলের ব্যবসা করে আসছেন। প্রতিষ্ঠানের কর্মচারী সাহাব উদ্দিন বিভিন্ন মার্কেট থেকে টাকা কালেকশনের কাজ করতেন।

প্রতিষ্ঠানের মালিক আবদুল মন্নান জানান, ২২ জুলাই দুপুর ৩টার দিকে সাহাব উদ্দিন দোকান থেকে টাকা কালেকশনের জন্য বের হন। তিনি মার্কেট থেকে ৩ লাখ ৭১ হাজার ৫০০ টাকা কালেকশন করলেও তা প্রতিষ্ঠানে জমা দেননি। ​খবর নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাঁর স্ত্রী ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা উল্টো হুমকি-ধমকি দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের সঙ্গে বসে দেনা-পাওনা হিসাব করে জানতে পারি, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান থেকে আদায় করা টাকার অর্ধেক প্রতিষ্ঠানে জমা দিতেন এবং বাকি টাকা আত্মসাত করতেন। এর আগেও তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছিলের। এ ধরনের কাজ আর কোনোদিন করবেন না বলে পবিত্র কোরআন শরিফ ধরে শপথও নিয়েছিলেন তিনি।

জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, কর্মচারী টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm