আনোয়ারায় ধরা পড়ল ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত আলী

আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত মোহাম্মদ আলী (৫২) ধরা পড়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজীগাঁও রাস্তার মাথা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনোযারা থানা পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখম-সংক্রান্ত মামলা। তিনি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিও।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, মোহাম্মদ আলীকে গ্রেপ্তারে আনোয়ারা থানা পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ওসি বলেন, মোহাম্মদ আলী অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিও। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২৯ জুলাই) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm