প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৯টি জাল ও ৩টি বড়শি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত ১২টার পর থেকে ভোরের আগ পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্পটে এ অভিযান চালান হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। অভিযানে তাঁকে সহায়তা করে নৌ পুলিশ।
উদ্ধার করা জালগুলোর দৈর্ঘ্য ৬ হাজার ৩শ মিটার। দাম আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা। পরে উদ্ধার করা জাল ও বড়শি পুড়িয়ে ধ্বংস করা হয়।
হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে আলোকিত চট্টগ্রামকে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।
এসএ/আলোকিত চট্টগ্রাম


