দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার ভাষণ, কী বলছে ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ভাষণ দেওয়া নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। তবে এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই— বলছে নয়াদিল্লি।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ দাবি করেন।

রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি ‘বেসরকারি গণমাধ্যম সংস্থার’ আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে এর দায় ভারতের নয় কিংবা ভারত তা সমর্থন করে না।

তিনি বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‌‌‌‌আপনি যে মতবিনিময় সভার বিষয়টি উল্লেখ করছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি এই ফোরামে যে মতামতই ব্যক্ত করা হোক না কেন, ভারত সরকার এর কোনোটিই সমর্থন করে না।

এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন— এ খবর ছড়িয়ে পড়লে ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানায় বাংলাদেশ। ঢাকা বলছে, এ ধরনের আয়োজন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm