আনোয়ারায় আগুনে পুড়ল ৩ ঘর

আনোয়ারায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে ফায়ার সার্ভিস বলছে, ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা।

শনিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসখামা এলাকার আলীমিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— জামাল আহমদ (৫৫), নজরুল ইসলাম ওরফে সোনা মিয়া (৪৫) এবং আবুল মনসুর (৩২)। আগুনে তাঁদের বসতঘর, আসবাবপত্রসহ ঘরে থাকা মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত জামাল আহমদ বলেন, রাত দুইটার দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসি। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আমার প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পাশের আরও দুটি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যোগাযোগ করা হলে আনোয়ারা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মর্কা মোহাম্মদ আবদুল্লাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিনটি পরিবারের আনুমানিক তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm