মিরসরাইয়ে দুটি ড্রাম ট্রাকে ৩০১ বস্তা ইউরিয়া সার, আটক ৮

মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়।

শুক্রবার মধ্যরাতে ও শনিবার ভোরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ। এরপর ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এছাড়া ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেট এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬২) আটক করা হয়। পরে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। আটকদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ জনকে আটক করা হয়।

জানতে চাইলে জোরারগঞ্জ থানা ওসি মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ ৮ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সারা পাচারের সঙ্গে আর কেউ জড়িত জড়িত আছে কিনা এ বিষয়ে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm