একদিনে এক লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, এলজিইডির প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী, দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. জহির উদ্দিন ও দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সায়মুল ইসলাম সিয়াম।
এসএস/আলোকিত চট্টগ্রাম
