গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।

স্থানীয় হাসিব হাসান বলেন, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিল। অসাবধানতাবসত গাছ থেকে পড়ে কোমর ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী বলেন, সকাল ১১টার দিকে রুবেল নামে এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মিরসরাই থানায় পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

জানতে চাইলে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, মো. রুবেল নামে এক ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থানায় নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm