সৌদি আরবের মদিনায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রবাসী মারা গেছেন।
রোববার (২৫ অক্টোবর) মাগরিবের আগমুহূর্তে মদিনা শহরের আল-উলা এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বকর সিদ্দিক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য হাতিয়ার কুল এলাকার ফরিদুল আলমের ছেলে।
আবু বকরের চাচা মো. বেলাল উদ্দিন জানান, সাড়ে ৪ বছর আগে সৌদি আরব গিয়েছিল আবু বকর। মদিনা শহরের আল-উলায় খেজুর বাগানে কাজ করত সে। রোববার রাতে বাড়িতে খবর আসে— খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে আবু বকর ঘটনাস্থলে মারা গেছে। দুই ভাই,দুই বোনের মধ্যে আবু বকর তৃতীয়।
ডিএ/আলোকিত চট্টগ্রাম

