চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ দুশিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তবে আরেক শিশুর লাশ এখনো উদ্ধার করা যায়নি।
বুধবার (১২ জুন) সকাল ৬টার দিকে নগরের বাকলিয়া থানার রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন : চাক্তাই খালে পানির স্রোতে ভেসে গেল শিশু, বাঁচাতে গিয়ে ডুবল বন্ধুও
এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসাইন বলেন, রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে চাক্তাই চৌদ্দ নম্বর গলির শেষপ্রান্তে খালে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ১০ বছর। তবে ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে ফিশারিঘাট সংলগ্ন চাক্তাই খালে গোসল করতে নেমে দুশিশু নিখোঁজ হয়। এরপর খবর পেযে খালে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও লাশ পাওয়া যায়নি।
আরবি/আলোকিত চট্টগ্রাম


