চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলীপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মো. জামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন : চট্টগ্রামে শাটল ট্রেনের নিচে শিশু
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
স্থানীয়রা জানায়, ইব্রাহিম একজন মানসিক প্রতিবন্ধী। তিনি ভবঘুরে জীবনযাপন করতেন। শুক্রবার রাতে ঘোরাঘুরির একপর্যায়ে রেললাইনে এসে বসে থাকেন। হঠাৎ চট্টগ্রামগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে লাইনে কাটা পড়ে ইব্রাহিম মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
এমকেডি/আরবি


