লোহাগাড়া প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার বটতলী লোহাগাড়া মা-মনি হাসপাতালের সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বদেশের উপজেলা সংবাদদাতা এম সাইফুল্লাহ চৌধুরী।
সভায় লোহাগাড়া প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণের উপজেলা সংবাদদাতা এম এম আহমদ মনিরকে আহ্বায়ক এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা সংবাদদাতা অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— দৈনিক সুপ্রভাতের উপজেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক আব্দুল খালেক এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাত্তার সিকদার।
পরে লোহাগাড়া প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসএস/আলোকিত চট্টগ্রাম


