মিরসরাইয়ে ৬০৬ পিস ইয়াবার চালানসহ নুর আলম (৪৩) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোরের দিকে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর আলম কক্সবাজার জেলা উখিয়া থানার রোহিঙ্গা শরণার্থী ৬নং ক্যাম্পের গুরা মিয়ার ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নুর আলম নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো ব্যাগে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করার স্বীকার করেছে। জব্দ হওয়া ইয়াবা সে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
এএ/আলোকিত চট্টগ্রাম


