মুদির দোকানে মজুত রোহিঙ্গা ক্যাম্পের পণ্য!

কক্সবাজারের চকরিয়ায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মুদির দোকান, হাসাপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মালমুঘাট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ। এ সময় তাঁকে সহায়তা করেন চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম ও চকরিয়া থানা পুলিশের একটি টিমসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, উপজেলার মালুমঘাট বাজারে বিভিন্ন মুদির দোকানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে পণ্য মজুত, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করছে বলে সংবাদ পায়। এই সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মালুমঘাট বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে এনে পণ্য মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কয়েকটি মুদির দোকান থেকে ২০ হাজার টাকা এবং মা-মণি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যোগাযোগ করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ আলোকিত চট্টগ্রামকে বলেন, চকরিয়া উপজেলার মালুমঘাট মা-মনি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm