আনোয়ারায় টানেল রেস্টুরেন্ট, সাদিয়াস কিচেন ও সৌদিয়া হোটেলকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ অভিযান চালান।
অভিযানের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার, সাদিয়াস কিচেনকে ১০ হাজার এবং সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
কেএস/আলোকিত চট্টগ্রাম
